ভালুকায় খিরু নদীতে পড়ে মামাতো ফুফাতো দুই বোনের মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় খিরু নদীর পানিতে ডুবে ফেরদৌসী (৭) ও মারজিয়া (৫) নামে মামাতো ফুফাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৪ আগস্ট বুধবার বিকালে উপজেলার মেদুয়ারী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ গ্রামের আবুল বাশারের মেয়ে বরাইদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ফেরদৌসী ও তার ছোট বোনের মেয়ে (বাশারের ভাগনী) মারজিয়া বাড়ির পাশে খিরু নদির পাড়ে খেলতে গিয়ে নদির পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় বাড়িতে তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করে খিরু নদীর পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পথে তারা মারা যায়।
বরাইদ গ্রামের আবু সাঈদ সরকার জানান, মৃত মারজিয়া পাশের ত্রিশাল উপজেলার কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এলাকার মেরাজুলের মেয়ে। তিন দিন আগে তার মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *