আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ি ইউনিয়নের বনভূমি বেষ্ঠিত মনোহরপুর মৌজার বহুল প্রতিক্ষিত বিআরএস চুরান্ত পর্চা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। ২৪ আগস্ট বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস অডিটরিয়ামে মনোহরপুর মৌজার ২৫৪ টি খতিয়ানের মালিকদের মাঝে ওই পর্চা বিতরণ উদ্বোধন করেন, আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি।
সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ মাহমুদের সভাপতিত্বে ও ইউনিয়ন ভূমি উপসহকারী মোস্তফা কামাল সিব্বিরের সঞ্চালনায় আলোচনাসবায় বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ আলহাজ¦ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জোনাল সেটেলমেন্ট অফিসার উপ-সচিব জন কেনেডি জাম্বিল, ভাইসচেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু, ময়মনসিংহ জোনাল সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার ইফফাত হাসেম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাহমিনা নাসরিন ও ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল প্রমুখ।