ময়মনসিংহ প্রতিনিধি।।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয় কর্তৃক ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় অভিযান পরিচালনা করে।মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ৪২,০০০ টাকা জরিমানা করা হয়েছে। ময়মনসিংহ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের এ অভিযান পরিচালনা করেন।অভিযানে সার্বিক সহযোগিতা করেন বাজার কমিটির সেক্রেটারি ও উপজেলা পুলিশের একটি টিম। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নিশাত মেহের জানান,
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।