গফরগাঁওয়ের পাঁচবাগে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নে বৃষ্টির চেয়ে ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মঙ্গলবার (২৩ আগষ্ট) সকাল ১১ টার দিকে পাঁচবাগ উলামা সমিতি উদ্যোগে আমাটিয়া ঈদগাহ মাঠে এই নামাজ আদায় করেন আলেম ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা। গফরগাঁও উলামা সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানী এই বিশেষ নামাজ ও দোয়া মোনাজাতের পরিচালনা করেন। বৃষ্টির চেয়ে সালাতুল ইস্তিসকার এই নামাজে শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
নামাজের পূর্বে দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন- পাঁচবাগ ইউনিয়ন উলামা সমিতির সভাপতি মাওলানা এমদাদুল হক, সাধারণ সম্পাদক হাফেজ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ ইসহাক,
কেন্দ্রীয় উলামা সমিতির সদস্য মাওলানা নূরুল হক প্রমূখ। বক্তাগণ উদ্ভূত পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য সকলকে তাওবা করার আহবান জানান।
নামাজে অংশ নেয়া মুসল্লিরা জানান, প্রচন্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট কৃষিজমি। তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ।
নামাজ শেষে আমাটিয়া গ্রামের গরিব কৃষকরা বলেন, চাষবাস করে আমাদের পেট চলে। কিন্তু এবার বৃষ্টি না হওয়ার ক্ষেত শুকিয়ে গেছে।
মাওলানা মাহমুদুল হাসান সালমানী সাহেব বলেন, রাসুল (সা.) তাঁর সময়েও বৃষ্টির জন্য এই সালাত আদায় করতেন। আমরাও আদায় করলাম। আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং বৃষ্টি চাইলাম।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!