রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ২০২১-২২ অর্থ বছরের ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় সদস্যদের উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন কোর্স মঙ্গলবার (২৩ আগষ্ট) সকালে উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ আজমল হক এবং বিশেষ অতিথি ছিলেন, মাষ্টার ট্রেইনার দেলোয়ার হোসাইন।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ ইমদাদুল হক এর সভাপতিত্বে আলোচনা অংশ নেন, মডেল মসজিদ পরিচালনা কমিটির সদস্য জুয়েল গোলন্দাজ, ব্যবসায়ী রুহুল গোলন্দাজ, মডেল মসজিদের ইমাম আঃ রহমান ও বারবাড়িয়া চারিপাড়া মসজিদের ইমাম নূরুল ইসলাম প্রমূখ।