রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদক, ওয়ারেন্ট ও নিয়মিত মামলার ৪ জন আসামীকে গেফতার করেছে থানা পুলিশ। ২২ আগস্ট সোমবার সকালে তাদের আদালতে সোর্পদ করা হয়। পুলিশ জানায়, রোববার রাতে গফরগাঁও থানা এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালায়। এসময় জালেশ্বর গ্রামের মোন্তাজ উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী রবিউল আওয়াল বাবু (২৫) কে মাদক মামলায় গ্রেফতার হয়। তার কাছ থেকে এসময় পুলিশ ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অপরদিকে উপজেলার চরকামারিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে মোঃ ইয়াছিনকে ওয়ারেন্ট মূলে এবং রৌহা গ্রামের মৃত আব্দুছ ছালাম মোল্লার ছেলে মোঃ সোহেল মোল্লা (৩৪) ও চরমছলন্দ গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে আসাদ (৩৫) কে নিয়মিত মামলায় পুলিশ গ্রেফতার করে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, গ্রেফতারকৃত ৪ আসামীকে ময়মনসিংহের বিজ্ঞ আদালতের সোর্পদ করা হয়েছে।