ভালুকায় যুবদলের বিক্ষোভ মিছিল

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা।।

জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, অতিরিক্ত লোডশেডিং ও ছাত্রদল নেতা নুর আলম ও সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে ২২ আগস্ট সোমবার বিকেলে ভালুকা উপজেলা যুবদলের পক্ষ থেকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রকিবুল হাসান খান রাসেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডিগ্রী কলেজ গেইট থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে কোর্টবিল্ডিং কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মধ্যে শেষ হয়।

রকিবুল হাসান রাসেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, এস এম সাইদুল ইসলাম, শেখ মাসুদ আহম্মেদ, আরিফুল হাসান রনি, কামরুজ্জামান তুহিন, আজহারুল ইসলাম সাগর, আতিক, প্রদীপ তালুকদার, আসাদ মাষ্টার, রাসেল মন্ডল, জুয়েল রানা ও আব্দুল কাইয়ুম প্রমুখ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা শত শত নেতা কর্মী উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহন করেন।সমাবেশে ২৩ আগস্ট মঙ্গলবার থেকে ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি পালনের আহবান করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!