ভালুকায় মহাসড়কে ডাকাতির অভিযোগে চার যুবক গ্রেফতার

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডাকাতির অভিযোগে হাতেনাতে চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ আগস্ট শনিবার রাতে মহাসড়কের হবিরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে করে ওই ডাকাতদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি বাস, একটি পিকআপ, রামদা, ছুরি, তালা কাটার কাটিং মেশিন, রডসহ দেশিয় অস্ত্র জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ডাকতরা হলো- ময়মনসিংহ সদরের চরপাড়া এলাকার মৃত আব্দুল হেলিমের ছেলে সেলিম মিয়া (৪০), একই এলাকার আশরাফ আলীর ছেলে ফরহাদ মিয়া (৩২), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জুগিরসিট এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে আফতাব উদ্দিন (৩৩) ও ভালুকা উপজেলার মনোহরপুর গ্রামের মজিবুরের ছেলে রুবেল মিয়া (৩৫)।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ এ ডাকাত দলটি মহা সড়কের বিভিন্ন এলাকায় বাসযাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণাঙ্কার লুট করে আসছিল। ঘটনার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদের ধাওয়া করলে এক পর্যায়ে ডাকাতরা বাস ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ৪ ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করে। এসময় ডাকাতিতে ব্যবহৃত একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৮২২৯), একটি নম্বরবিহীন পিক আপ, রামদা, ছুরি, তালা কাটার কাটিং মেশিন রডসহ দেশিয় অস্ত্র জব্দ করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *