রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার জনসভায় বিএনপি-জামায়াত কর্তৃক গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট রবিবার বিকাল ৪ টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত ওই গ্রেনেড হামলার তীব্র নিন্দা জানিয়ে সেই দিনের ঘটনাবহুল দিক তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল , সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম , যুগ্ন সম্পাদক অধ্যক্ষ আতাউর রহমান, যুগ্ন সম্পাদক নাজমুল হক ঢালী, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, পৌরসভা যুবলীগের আহবায়ক মাহমুদ হাসান সজিব, সেচ্ছাসেবক লীগের আহবায়ক আওরঙ্গ হেলাল, ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শানিল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল প্রমুখ। প্রতিবাদ সমাবেশ শুরুতেই শহিদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা প্রতিবাদ সমাবেশে অবিলম্বে ২১ আগষ্ট হামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীদের দ্রুত রায় কার্যকরের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।