গফরগাঁওয়ে ৫৭০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য দিল ব্যুরো বাংলাদেশ

শেয়ার করুন :

গফরগাঁও প্রতিনিধিঃ
গফরগাঁও উপজেলার ৫৭০ জন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য দিল ব্যুরো বাংলাদেশ। করোনা ভাইরাস সংক্রমনে দেশে চলমান লকডাউন থাকায় কর্মহীন হয়ে পড়া উপজেলার ৫৭০জন দুঃস্থ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন ব্যুরো বাংলাদেশ। ৮ জুুলাই বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয় উপজেলা পৌরসভা চত্বরে। উক্ত খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন, গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন ও ব্যুরো বাংলাদেশ ডিভিশনাল ম্যানেজার হারুন অর রশিদ প্রমুখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!