ভালুকায় কিশোরী স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ৮ জুলাই:-

ময়মনসিংহের ভালুকায় তানজিনা আক্তার (১৪) নামে নবম শ্রেনীর এক ছাত্রির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।  ৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার আওলাতলী গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আওলাতলী গ্রামের তাজউদ্দিনের নবম শ্রেনী পড়ূয়া কিশোরী মেয়ে তানজিনা আক্তার সবার অজান্তে বৃহস্পতিবার দুপুরে পাকঘরের আঁড়ার সাথে গলায় মাফলার প্যাচিয়ে আত্মহত্যা করে। খোঁজ পেয়ে নিহতের বাবা ঝুলন্ত অবস্থা থেকে লাশটি নিচে নামিয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহত তানজিলা আক্তার স্থানীয় সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনীতে অধ্যয়নরত ছিলো।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, প্রতিবেশি শিশির নামে এক ছেলের সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিলো। গত ৭ মাস ধরে মেয়েটির সাথে ওই ছেলের সম্পর্ক বিচ্ছিন্ন ছিলো। এরই জের হিসেবে হয়তো মেয়েটি আত্মহত্যা করতে পারে। লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *