নান্দাইলে ভীমরুলের কামড়ে দুই বছরের শিশু কন্যার মৃত্যু

শেয়ার করুন :

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।।

নান্দাইলে ভীমরুলের কামড়ে মোছা. সাওদা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো কয়েক শিশু আহত হয়েছে । রোববার (৭আগষ্ট ) বিকেল ৫টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তারাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোছা. সাওদা একই গ্রামের ধামু সরকার বাড়ির খালেদ ভূঁইয়ার কন্যা।

শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, রোববার বিকেল ৫টার দিকে তারাপাশার গ্রামের ধামু সরকার বাড়ির খালেদ ভূঁইয়ার ২য় মেয়ে মোছা. সাওদা বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলা করছিল। তার পাশেই একটি গাছে ভীমরুলের বাসা ছিল। খেলার কোন এক পর্যায়ে এক শিশু ভীমরুলের বাসায় ঢিল ছুঁড়ে মারে । মূহুর্তের এক ঝাঁক ভীমরুল শিশু মোছা.সাওদার মাথা, চোঁখ ও শরীরের বিভিন্ন জায়গায় কামড় দেয়। মেয়েটির আত্নচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় সাওদাকে উদ্ধার করে পাশ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

মোছা. সাওদার মা নাহার আক্তার জানান, আমার দুটি মেয়ের মধ্যে সাওদা দ্বিতীয় ছিল। এভাবে ভীমরুলের কামড়ে আদরের টুকরো মেয়েটির মৃত্যু হবে তা মেনে নিতে পারছি না।

জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৮ নং তারাপাশা ওয়ার্ডের ইউপি সদস্য বাদল মিয়া শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ছোট বাচ্চারা খেলার সময় ভীমরুলের বাসায় ঢিল দেওয়াতে কামড়ে বাচ্চাটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *