ভালুকায় ইকোপার্কের কার্যক্রম বন্ধের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বাসিন্দাদের বসতবাড়ি উচ্ছেদ করে প্রস্তাবিত ইকোপার্কের কার্যক্রম বন্ধের দাবিতে এলাকাবাসি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে। শুক্রবার (৫ আগষ্ট) বিকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মহিলাদের ঝাড়– মিছিল নিয়ে সিডস্টোর বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শতশত নারী-পুরুষ সড়কে বসে ও শুয়ে শান্তিপূর্ণ ভাবে অবস্থান করেন। এতে দুই পাশের মহাসড়ক প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ থাকে। ওই সময় অবরুদ্ধ থাকা গাড়ির যাত্রিদের তীব্র গরমে চরম দূর্ভোগ পোহাতে হয়েছে।
সড়ক অবরোধের সময় সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, হবিরবাড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মুহাম্মদ রেজাউল করিম রিপন, বঙ্গবন্ধু সৈনিকলীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার সোহেল খান, হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পদাক হানিফ মোহাম্মদ নিপুন।
হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পদাক হানিফ মোহাম্মদ নিপুন বলেন, আমরা ইকোপার্ক চাই না, ইন্ডাস্ট্রিয়াল পার্ক চাই। হবিরবাড়িতে ইকোপার্ক স্থাপনের ফলে কয়েক’শ বাড়িঘর উচ্ছেদ করতে হবে। প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। সেই মমতাময়ি মা আমাদের পৈত্রিক ভিটা, কবরস্থান উচ্ছেদ করতে পারেন না।
এসময় বক্তারা আরও বলেন হবিরবাড়ির শান্তি প্রিয় মানুষের বাড়ি ঘর উচ্ছেদ করে ইকোপার্ক করতে দেয়া হবেনা। এই প্রস্তাব দ্রæত বাতিল করতে হবে, না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এক পর্যায়ে  ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন হবিরবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চুর সহযোগিতায় মহাসড়ক থেকে সাধারণ জনতাদের সরিয়ে দেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *