রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে দিশেহারা হয়ে নিরুদ্দেশ হওয়া ৮০ বছরের বৃদ্ধকে খোঁজছে তাঁর পরিবার। প্রায় এক মাস অতিবাহিত হয়ে গেলেও আজও তার খোঁজ মেলেনি। পাগলা থানায় এ ঘটনায় সাধারণ ডায়েরী করে তার পরিবার। হারিয়ে যাওয়া বৃদ্ধ উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের বাইলনা গ্রামের মোঃ শাহিদ মিয়া। তার স্ত্রী সমলা খাতুন ও পরিবার সূত্র জানায়, গত ৩ জুলাই বড় মেয়ের গ্রামে বাড়ি জরমোজুর যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁর পরনে ছিলো নীল রংঙের প্রিন্টের পাঞ্জাবী। গায়ের রং শ্যামলা। উচ্চতা প্রায় সাড়ে পাঁচ ফুট। মুখমস্ডল গোলাকার। যদি কেউ তাঁর সন্ধান পান তাহলে মোঃ ইমাম উদ্দিন (মোবাঃ ০১৭৪১০০৩৮৩৮) সাথে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করেছে।