ব্রহ্মপুত্রের অবৈধ স্হাপনা উচ্ছেদের দাবী জনউদ্যোগের

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ব্রহ্মপুত্রের সীমানা চিহ্নিত করে নদের যায়গায় গড়ে ওঠা সকল ধরণের অবৈধ স্হাপনা অপসারণ ; জেলার সকল নদ, নদী, খাল, বিল, পুকুর জলাশয় দখল-দূষণমুক্ত করা; নদ-নদী সমূহের তালিকা, আয়তন ও বর্তমান অবস্হা ; নদ-নদীর অবৈধ দখলদারদের তালিকা স্বেতপত্র আকারে জনসমক্ষে প্রকাশ এবং ফলপ্রসূভাবে ব্রহ্মপুত্র নদ খননকাজ দ্রুত সম্পন্ন করার দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে জনদ্যোগ।
বুধবার (৩ আগষ্ট) বিকাল ৪ টায় জনউদ্যোগ ময়মনসিংহ কমিটি জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি হস্তান্তর করেন জনউদ্যোগের আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক স্মারকলিপি গ্রহণ করে কার্যকর ব্যবস্হা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় জনউদ্যোগের উপদেষ্টা অ্যাড. এমদাদুল হক মিল্লাত, প্রফেসর ডা. মির্জা মানজুরুল হক, যুগ্ম-আহবায়ক অ্যাড. আবদুল মোত্তালেব লাল, সারওয়ার কামাল রবিন, অধ্যাপক লুৎফুন্নাহার, সদস্য সচিব কাজী শাখাওয়াত হোসেন, সদস্য অ্যাড. আবুল কাশেম, খন্দকার সুলতান আহমেদ, অ্যাড. নাসিমা সুলতানা, অ্যাড. আবুল কালাম, অ্যাড. সানাউর রহমান তসলিম, কাজী মোস্তফা মুন্না, জগলুল পাশা রুশো, অধ্যক্ষ নূরজাহান পারভীন, অ্যাড. মতিউর রহমান ফয়সাল, নূরুন্নাহার বেগম দীপা, অ্যাড. বিশ্বজিৎ রায়, অ্যাড. মেহেদী হাসান আকন্দ, অ্যাড. শহীদুল ইসলাম, আফরোজা আকতার কণা, জিয়াউর রহমান, অ্যাড. আশফাকুল রাব্বী পাভেল, নাঈমুল ইসলাম, শাহনাজ পারভীন শানু প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, দাবী বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *