গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক।।
গাজীপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে ১ আগস্ট সোমবার তিন দফা দাবিতে মানববন্ধন করেছে গাজীপুর ই্য়ুথ ক্লাব। ক্লাবের ইয়ুথ সোস্যাল অ্যাওয়ারনেস টীমের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় বোর্ডবাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন জিএমপি গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন, এসআই সাইফুল ইসলাম, মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও গাজীপুর ই্য়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা মো. তৌহিদুল ইসলাম দীপসহ দুই শতাধিক মানুষ। ইয়ুথ সোস্যাল অ্যাওয়ারনেস টীমের সমন্বয়কারী মো. ফরিদ শিকদারের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাবেক গাছা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কবীর হোসেন, গাছা থানা শ্রমিকলীগের সহসভাপতি মো. সাইদুর রহমান, গাজীপুর ই্য়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক মো. সারোয়ার সরকার, গাছা থানা শ্রমিকলীগের সহসভাপতি এইচ কে রানা, গাছা থানা ছাত্রলীগের সহসভাপতি খায়রুল আলম রুবেল, গাছা থানা ই্য়ুথ ক্লাবের সভাপতি মুরাদ কবীর আন্না প্রমুখ।
মানববন্ধনে তিন দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো, সাধারণ মানুষকে ভোগান্তির হাত থেকে মুক্তি দেয়ার জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বিআরটি প্রকল্পের কাজ দ্রæত সম্পন্ন করতে হবে, গণপরিবহনে যেখানে-সেখানে যাত্রী উঠা-নামা বন্ধ করতে হবে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে চালকদের ওভারটেকিং, যেখানে-সেখানে পার্কিং ও মাদকসেবী চালকদের লাইসেন্স বতিলসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করতে হবে।
মানববন্ধনে বক্তৃতায় গাছা থানার ওসি বলেন, আমরা সড়কে আর মৃত্যুর মিছিল দেখতে চাই না। এক যুগের অধিককাল ধরে চলা বিআরটি প্রকল্পের কারণে সড়কে ইতিমধ্যে অনেক প্রাণ ঝরে গেছে। অন্যান্য বক্তারা দ্রæততম সময়ে বিআরটি প্রকল্প সম্পন্ন না হলে কঠোর কর্মসূচী ঘোষণার হুঁশিয়ারি দেন। বক্তারা মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করে গাজীপুরকে যানজটমুক্ত করার উদ্যোগের জন্য জিএমপি কমিশনারকে ধন্যবাদ জানান।
#