ময়মনসিংহ সিটিতে নগর মাতৃসদন পরিদর্শনে মেয়র টিটু

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর মাতৃসদন পরিদর্শন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

০১ আগস্ট সোমবার বেলা ১২ টায় নগরীর ব্রাহ্মপল্লীতে নগর মাতৃসদন পরিদর্শন করেছেন ।

স্থানীয় সরকার বিভাগের আরবানই প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভার প্রকল্পের আওতায়  এ নগর মাতৃসদন মা ও শিশু সেবা ছাড়াও বিভিন্ন রোগের চিকিৎসা এবং বিভিন্ন পরীক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

নগর মাতৃসদন প্রদত্ত সেবা প্রদান কার্যক্রম আজ সরেজমিনে পরিদর্শন করেন মেয়র টিটু। এ সময় তিনি চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারিদেরকে রোগীর সাথে ভালো ব্যবহার ও যথাযথ সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামাল খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের আরবানই প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভার প্রকল্পের আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনে একটি নগর মাতৃসদন ও তিনটি স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু হয়েছে। মেয়র মোঃ ইকরামুল হক টিটু দ্রুতই এগুলো উদ্বোধন করবেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *