জুড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

শেয়ার করুন :

জালালুর রহমান, মৌলভীবাজার।।

মৌলভীবাজারের জুড়ীতে নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উপলক্ষে (২৩ জুলাই হতে ২৯ জুলাই) সাংবাদিকগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর জুড়ীর উদ্যোগে শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষ মতবিনিময়সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ এর সভাপতিত্বে, আয়োজিত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলার প্রিন্ট অনলাইন পত্রিকার সাংবাদিকগণ। মৎস্য অফিসার আবু ইউসুফ মতবিনিময় সভার জানান হাকালুকি হাওরে অবৈধ ভাবে পোনা মাছ ধরার সময় দুই জেলেকে আটক করা হয়। পরে মাছ ধরার অপরাধে গোবিন্দপুর গ্রামের সরবেশ বিশ্বাস এর ছেলে শনৎ বিশ্বাস,বাছিরপুর গ্রামের আব্দুল শহীদ এর ছেলে বাবুল মিয়াকে গত ২৫ জুলাই সোমবার বিকালে।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার নেতৃত্বে, রতন কুমার অধিকারী সহকারী কমিশনার (ভূমি), আবু ইউসুফ উপজেলা মৎস্য কর্মকর্তা সহযোগে,মোবাইল কোর্ট পরিচালনা করেন। অত্র মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে  ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
মৎস্য সপ্তাহের ৪র্থ দিন প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় করা হয়, ৫ম দিনে উপজেলার সাগরনাল ইউনিয়নের বটনীঘাট গ্রামে মৎস্যচাষীদের মাছচাষের পরামর্শ প্রদান এবং তাদের পুকুরে মাটি ও পানি পরীক্ষা করা হয়,৬ষ্ঠ দিনে মৎস্যচাষীদেও  মধ্যে ৮ জন মৎস্যচাষীকে ৪৮০ কেজি মাছের খাদ্য ও ২৪০ কেজি চুন বিতরণ করা হয়।

মৎস্য সপ্তাহের সমাপনী দিনে সাতদিন ব্যাপি বিভিন্ন কার্যক্রম নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় এ উপস্থিত ছিলেন
দৈনিক বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ প্রতিনিধি মোহাম্মদ আলী,দৈনিক আমাদের নতুন সময় ও ডেইলি সিটিজেন টাইমস প্রতিনিধি জালালুর রহমান,
দৈনিক সংগ্রাম প্রতিনিধি এম এম সামছুল ইসলাম,দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসুন চম্পু,দৈনিক আমাদের সময় প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, দৈনিক মানবজমিন প্রতিনিধি ফখরুল ইসলাম,দৈনিক সমকাল প্রতিনিধি বেলাল হোসাইন,দৈনিক জৈন্তাবার্তা প্রতিনিধি জহিরুল ইসলাম সরকার,দৈনিক সিলেট মিরর প্রতিনিধি হাবিবুর রহমান খান, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মোঃ আল আমিন,সাংবাদিক মনিরুল ইসলাম, মঞ্জুরে আলম লাল,ইকবাল খান,তাজুল ইসলাম প্রমুখ।
মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য তিনজন চাষীকে সম্মমনা স্মারক পুরুষ্কার এবং সনদপত্র বিতরণ করার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘোষণা করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *