রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বেকার মহিলাদের জন্য আয় বৃদ্ধির লক্ষে ক্রিস্টাল পাথরের হস্ত শিল্প/শো পিস তৈরি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই মঙ্গলবার গফরগাঁও উপজেলা পরিষদ আয়োজনে উপজেলা পরিষদ পরিচালন ও উন্নয়ন প্রকল্প (UGDP) এর আওতায় নিগুয়ারী ও পাইথল ইউনিয়ন পরিষদের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল।
এসময় প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিগুয়ারী ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, পাইথল ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান ঢালী, ইউপি সদস্য /সদস্যা, গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান বলেন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো সবাইকে উন্নয়নের আওতাভুক্ত করা। যেহেতু ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে, তাই সমাজের সকলকে নিয়ে উন্নয়নে এগিয়ে যেতে হবে।
তিনি আরোও বলেন, বাংলাদেশ এই প্রথম ইউনিয়ন পর্যায়ে বেকার মহিলাদের জন্য আয়বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।