ত্রিশালে বাসের চাপায় শ্রমিক নিহত

শেয়ার করুন :

ত্রিশাল থেকে স্টাফ রিপোর্টার।।

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। ২৮ জুলাই বৃহস্পতিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বৈলর উজানপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, নেত্রকোনা থেকে ছেড়ে আসা রিফাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৭৫৭৮) মহাসড়কে কর্মরত সিএমবির শ্রমিককে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয়। নিহত শ্রমিকের নাম নূর আলম (২২)।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, নূর আলম নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাবুল মিয়ার ছেলে ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *