আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় গাড়িচাপায় সৌরভ (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ২৮ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড ইউটার্ণ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ত্রিশাল উপজেলার মো: জুয়েল মিয়ার ছেলে সৌরভ মোটরসাইকেলে ভালুকা থেকে ত্রিশাল যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে একটি লাকড়ি বুঝাই গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সৌরভ রাস্তার উপর ছিটকে পড়ে এবং অপর একটি গাড়িচাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে।