রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে হাতিখলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় হাতিখলা উচ্চ বিদ্যালয়ের হল রুমে শিক্ষকদের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালামের সভাপতিত্বে ও সেরে আবেদিন সবুজের সঞ্চালনা উপস্থিত ছিলেন হাতিখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলাউদ্দিন ধনু, গফরগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার দুলাল উদ্দিন, সাংবাদিক মাজাহারুল ইসলাম রাজু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা খায়রুনাহার, শাহাবুদ্দিন মাষ্টার, শরিফুল ইসলাম মাষ্টার সহ অভিভাবকগণ প্রমুখ। সভায় শিক্ষার মানোন্নয়ন ছাড়াও পরীক্ষা সংক্রান্ত সরকারী নির্দেশনা অবহিত করণের লক্ষ্যেও বিশদ আলোচনা করা হয়।