জালালুর রহমান, মৌলভীবাজার।।
মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে ২৫ জুলাই সোমবার বিকেলে মোবাইল কোর্ট – অভিযান পরিচালনা করা হয়। এসময় হাকালুকি হাওরে অবৈধ ভাবে মাছ ধরার সময় দুই জেলে গোবিন্দপুর গ্রামের সরবেশ বিশ্বাস এর ছেলে শনৎ বিশ্বাস, বাছিরপুর গ্রামের আব্দুল শহীদ এর ছেলে বাবুল মিয়াকে আটক করা হয়।
মোবাইকোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার। এসময় রতন কুমার অধিকারী সহকারী কমিশনার (ভূমি) ও আবু ইউসুফ উপজেলা মৎস্য কর্মকর্তা উপসস্থিত ছিলেন। মোবাইলকোর্ট পরিচালনার মাধ্যমে আটককৃত দুই জেলেকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন, জুড়ী থানার এস আই মহসিনসহ একদল পুলিশ।