ভালুকায় জুয়েলার্সে ডাকাতির ঘটনায় গফরগাঁওয়ে মানববন্ধন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় জুয়েলার্সে দোকানে ডাকাতির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ব্যবসায়িক নিরাপত্তার দাবিতে গফরগাঁওয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (২৪ জুলাই) সকালে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস), গফরগাঁও উপজেলা শাখার আয়োজনে গফরগাঁও প্রেসক্লাবের সামনে সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস), গফরগাঁও উপজেলা শাখার সভাপতি শ্রী পরিতোষ বনিক, সাধারণ সম্পাদক শ্রী অনিল রায়, শৈলন্দ চন্দ্র ভৌমিক, গণেশ ভৌমিক, রণি গৌর,জীবন ভৌমিক, শ্যামল রায় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ,গত ২০ জুলাই রাত ৯টার দিকে ভালুকা পৌরসভার শহিদ নাজিম উদ্দিন রোডের প্রদীপ জুয়েলার্সে ঢুকে দোকান মালিক অধীর কর্মকার ও তার ভাই সুধীর কর্মকারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ লুটে নিয়ে যায় ও মারধর করে।এধরনের ফিল্মি কায়দায় ডাকাতিতে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি করে ।
পরে ডাকাতির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ব্যাবসায়ীক নিরাপত্তার দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ময়মনসিংহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *