ময়মনসিংহে অতিরিক্ত মূল্যে চার্জার ফ্যান ও লাইট বিক্রয় করায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের জরিমানা

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে চার্জার ফ্যান ও লাইট বিক্রয় করায় জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৪ জুলাই) সকালে ময়মনসিংহ নগরীর সিকে ঘোষ রোড ও রামবাবু রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভোক্তা অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।

বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, আজগর ইলেকট্রনিকস এ ওয়ালটন ১২ ইঞ্চি চার্জার ফ্যানের এম আর পি যেখানে ৩৪৫০ টাকা সেখানে বিক্রি করা হচ্ছে ৩৭০০ টাকায় এবং ১৪ ইঞ্চি ফ্যানের এম আর পি ৩৬৫০ টাকা হলেও বিক্রি হচ্ছে ৩৯০০ টাকায়। এছাড়া সরকার ইলেকট্রনিকস এ ওয়ালটন ১২ ইঞ্চি ফ্যান বিক্রি করা হচ্ছে ৩৮০০ থেকে ৩৯০০ টাকায়  এবং ৩৮৫০ টাকায় কেনা গোল্ডেন স্টার ফ্যান বিক্রি করা হচ্ছে ৫০০০ টাকায়। এছাড়া অন্যান্য ফ্যানের ক্ষেত্রেও অযৌক্তিক হারে লাভ করা হচ্ছে।

নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে আজগর ইলেকট্রনিকসকে ৫ হাজার এবং সরকার ইলেকট্রনিকসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *