ময়মনসিংহে ২৮৭টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
সারা দেশের ন্যায় ময়মনসিংহ জেলায় তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ২৮৭ টি ভূমিহীন ও গৃহীন পরিবারের মাঝে ভূমি সহ ঘর হস্তান্তর করা হয়।
মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক নান্দাইল উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট গৃহ ও জমি হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
গণভবন প্রান্ত থেকে নান্দাইল উপজেলার চর ভেলামারী আশ্রয়ণ প্রকল্পে ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত থেকে নান্দাইল উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় নান্দাইল উপজেলার চর ভেলামারী আশ্রয়ণ প্রকল্পে ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত থেকে নান্দাইল উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে ময়মনসিংহ জেলার ভালুকা, ফুলপুর ও ফুলবাড়ীয়া উপজেলাকেও ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।
 একই সঙ্গে উপকার ভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত দলিল ও খতিয়ান প্রদান করা হয়। জেলায় ২৮৭ টি ঘরের মধ্যে রয়েছে ময়মনসিংহ সদরে ৫৫ টি, মুক্তাগাছায় ৬৩ টি, ফুলবাড়িয়ায় ১৯ টি, ত্রিশালে ৫ টি, গফরগাঁও ১৫ টি, নান্দাইল ২১ টি, ঈশ্বরগঞ্জে ৪০টি, গৌরীপুর ৭টি, ফুলপুর ১০ টি, হালুয়াঘাট ২৯ টি ও ধোবাউড়ায় ২৩টি।
নান্দাইল প্রান্ত থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক । অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি অনুভূতি ব্যক্ত করেন উপকারভোগীরা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দাইলের এমপি (ময়মনসিংহ-৯) আনোয়ারুল আবেদীন খান তুহিন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা, জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান (পিপিএম,সেবা)। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *