মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ফুটপাত থেকে অবৈধ দখল অপসারণ করতে গত কাল বেলা ১১টায় অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনি রাস্তার উপর দোকান ও দোকানের মালামাল রাখা সহ অবৈধ ভাবে রাস্তা মাঝে গড়ে তোলা দোকান ফুটপাত দখল অপসারণ করতে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় ৪টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করেন এবং বেশ কয়েকটি দোকানের মালামাল জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, স্টোর কিপার নাজমুল হোসেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।