কুষ্টিয়ার সংবাদিক রুবেল হত্যার বিচার দাবীতে ময়মনসিংহে মানববন্ধন

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাংবাদিক হাসিবুর রহমান রুবেল কে হত্যার প্রতিবাদে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ১১ টায় নগরীর প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ ও কেন্দ্রীয় কমিটি ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি জিয়াউর রহমান মিন্টু, জেলা কমিটির সহ-সভাপতি জাকির হোসেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিঠু বক্তব্য প্রদান করেন।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ডে যারা জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বক্তারা আরও বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য আজও উদঘাটিত হয়নি। সারা দেশের যে হারে সাংবাদিক নির্যাতন নিপীড়িত ও হত্যাকাণ্ডের শিকার হচ্ছে একসময় এ সাংবাদিকতা পেশায় আর কেউ আগ্রহী হবে না।
এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল হক, জেলা কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক সালাউদ্দিন উজ্জ্বল, ফুলবাড়িয়া উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল কাদের আকন্দ, মহানগর কমিটির দপ্তর সম্পাদক সোহানুর রহমান সোহান, প্রচার সম্পাদক খোকন সাহা, সাহিত্য সম্পাদক মাহমুদুল্লাহ রিয়াদ, গফরগাঁও উপজেলা কমিটির সহসভাপতি শাহিন, আব্দুল হাকিম, মাহবুবুর রহমান, শুভ বশাক, মারুফ, বাপ্পি প্রমূখ।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *