ভালুকায় অগ্নিকান্ডে বসতবাড়ির দু’টি ঘর পুড়ে ছাই

শেয়ার করুন :

আসাদুজ্জামান ফজলু ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় একটি বসতবাড়িতে আগুন লেগে দু’টি ঘরের প্রায় সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি ঘটেছে ১৩ জুলাই বুৃধবার রাতে উপজেলার পাইলাব গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০ টার সময় পাইলাব গ্রামের পূর্বপাড়ার আমিনুল ইসলামের ছেলে শফিকুল ইসলামের বাড়িতে আগুন লাগে। এসময় বাড়ির দু’টি ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অনেক চেষ্টা করে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই সময় বাড়িতে কেউ ছিলো না। খোঁজ পেয়ে স্থানীয় লোকজনই আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাড়িটির দু’টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে বাড়ির মালিকের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
ভালুকা ফায়ারসার্ভিসের জুনিয়র স্টেশন অফিসার সাদিকুর রহমান জানান, বুধবার রাতে উপজেলার পাইলাব গ্রামে বসতবাড়িতে অগ্নিকান্ডের বিষয়ে কোন ম্যাসেজ পাননি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *