রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
বহুল কাঙিক্ষত পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে ২৫ জুন শনিবার সকালে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ এর নেতৃত্বে পুলিশ সদস্যদের একটি আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। আনন্দ র্যালিটি থানা ক্যাম্পাস থেকে বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা ক্যাম্পাসে এসে শেষ হয়। এসময় গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।