পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গফরগাঁওয়ে আওয়ামীলীগের বিশাল আনন্দ মিছিল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল শনিবার সকাল ১১ টায় গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা এমপিকে ধন্যবাদ জানিয়ে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাক ঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতাউর রহমান, নাজমুল হক ঢালী, আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, উপজেলা যুবলীগের আহবায়ক এম সালাহ উদ্দিন পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আওরঙ্গ হেলাল, পৌর যুবলীগের আহবায়ক মাহমুদ হাসান সজিব, যুগ্ম আহবায়ক তাজমুন আহম্মেদসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলালীগসহ সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এবং সব শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *