গফরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। ১৭ জুন শুক্রবার উপজেলার হাতিখলা উচ্চ বিদ্যালয় ও বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আলোঘর নার্সারী বিনামূল্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করে।
এ উপলেক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান।
হাতিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান,স্থানীয় আলোঘর নার্সারীর উদ্যোগে বিদ্যালয়ের ৭০০ শিক্ষার্থীকে আম্রপালি জাতের গাছের চারা উপহার দেয় নার্সারি মালিক দিশা। শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খোকন,অধ্যাপক নূর আবেদীন বাবুল। বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফাতেমা আক্তার বলেন,বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থীর মাঝে আম্রপালি জাতের চারা ও বিভিন্ন ওষধি গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমান। এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *