ভালুকায় নদীতে সাঁতার কাটতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় খিরু নদীতে সাঁতার কাটতে গিয়ে আবু নাঈম (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার ঝালপাজা গ্রামে। নিহত নাঈম ঝালপাজা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পাশের শ্রীপুর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের মো: ফারুক মিয়ার একমাত্র ছেলে ঝালপাজা উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষার্থী আবু নাঈম তার বন্ধু একই গ্রামের মুর্শেদ মিয়ার ছেলে রাতুলেকে (১৬) নিয়ে পাশের খিরু নদীতে ঝালপাজা ব্রীজের পাশে সাঁতার কাটতে নামেন। এ সময় রাতুল উপরে উঠে আসলেও নাঈম পানিতে ডুবে যান। খোঁজ পেয়ে স্থানীয় লোকজন নাঈমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঝালপাজা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত নাঈম ছিলো তার বাবার একমাত্র সন্তান এবং খুবই মেধাবী ছাত্র ছিলো।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *