ময়মনসিংহে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে জেইউএম এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

আজ ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস। ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন সরকার চারটি পত্রিকা বাদে দেশের সব প্রত্রিকা বন্ধ করে দিয়েছিলো। ১৯৭৮ সালে অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এই দিনটিকে সংবাদপত্রের কালো দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে এই দিনটি সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালিত হচ্ছে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে ময়মনসিংহে সংবাদপত্রের কালো দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর বেলা ১২টায় সিকে ঘোষ রোডস্থ ইউনিয়ন কার্যালয়ে এ উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ-জে.ইউ.এম এর সভাপতি এম আইয়ুব আলী সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি সুপ্রিয় ধর বাচ্চু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর, সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউল আলম, সিরাজুল ইসলাম (জনতা), সাজ্জাতুল ইসলাম (নয়া দিগন্ত), সাইফুল ইসলাম তালুকদার (জনবাণী), আব্দুস সাত্তার (দিনকাল), আব্দুল কাইয়ুম (ময়মনসিংহ লাইভ), মাসুদ রানা (এনটিভি), রাসেল হোসেন (ময়মনসিংহ ডটকম) প্রমূখ। বক্তারা দিগন্ত টিভি, আমার দেশসহ বন্ধ মিডিয়া খুলে দেয়া এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সাংবাদিকদের নিয়ন্ত্রণমূলক কোনো আইন না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *