রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে আওয়ামী যুবলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে উপজেলা শাখার যুবলীগের উদ্যোগে যুবলীগের আহবায়ক এম. সালাহউদ্দিন পলাশের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে জননেতা আলতাফ হোসেন গোলন্দাজ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতাউর রহমান, পৌর যুবলীগের আহবায়ক মাহমুদ হাসান সজীব, যুগ্ন আহবায়ক তাজমুন আহমেদসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ প্রমূখ।