ভালুকায় অটো-প্রাইভেটকার সংঘর্ষ এক নারী নিহত আহত ৩

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকার-অটো সংঘর্ষে রহিমা আক্তার(৩৫) নামে এক নারীর নিহত হয়েছেন। এসময় আরো ৩ জন আহত হয়েছেন। ৯ জুন বৃহষ্পতিবার (৯জুন) রাত আটটার দিকে উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় আকন্দবাড়িমোড় এলাকায় ভালুকা-ঘাটাইল সড়কে ওই ঘটনাটি ঘটে। রহিমা আক্তার নামের ওই নারী উথুরা গ্রামের মো. হারেছ আলীর স্ত্রী বলে জানা গেছে। ওই ঘটনায় আহত আরো তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার ঘটনার সময় ্ওই স্থানে বিদ্যুৎ চালিত অটো এবং প্রাইভেটকারের মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোযাত্রী রহিমা আক্তার ঘটনাস্থলেই নিহত এবং একই অটোর অপর তিনযাত্রী গুরুতর আহত হন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *