রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ও তাঁর পরিবারকে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা গফরগাঁও উলামা সমিতির উদ্যোগে রেলওয়ে ষ্টেশন চত্বরে এই কর্মসূচী করা হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন গফরগাঁও উলামা সমিতির সভাপতি হাফেজ মোঃ নূরুল ইসলাম। বক্তব্য রাখেন উলামা সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানী, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসাইন আসাদী, মাওলানা মাহাথী, মুফতি ইমরান হোসাইন আজাদ, মাওলানা হুমায়ুন কবির প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মহানবী (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলাম বিদ্বেষী কুলাঙ্গারদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।