গফরগাঁও-ময়মনসিংহ রেলপথে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ।।
ঢাকা থেকে ছেড়ে আসার গফরগাঁও-ময়মনসিংহ রেলপথের আউলিয়ানগর আউটার সিগন্যাল এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৫) ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জুন) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা গফরগাঁও হয়ে ময়মনসিংহগামী বলাকা ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে গফরগাঁও জিআরপি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়েছি অনেক পরে। সম্ভবত সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহগামী বলাকা ট্রেনে এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনে কাটা নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *