ভারতে মহানবীকে (সা.) অবমাননার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল

শেয়ার করুন :

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক।।
ভারতে ক্ষমতাসীন বিজেপি নেতাদের বিশ্বনবী হযরত মুহাম্মাদ ﷺ ও তাঁর সহধর্মিণী উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রা.) সম্পর্কে চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ৯ জুন বৃহস্পতিবার সকালে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদশ জামায়াত ইসলামী গাজীপুর মহানগর।
মিছিলটি মহানগর জামায়াতের সেক্রটারি মোহাম্মদ খাইরুল হাসানের নেতৃত্বে সকাল পৌনে ৮টায় মহানগরীর ভোগড়া বাইপাস চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে মহানগর জামায়াতের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের শত শত নেতাকর্মী অংশ নেন।
#


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *