রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৫ থেকে ২১ জুন পর্যন্ত প্রথমবারের মত ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে সুপারভাইজার ও গৃহগণনাকারীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ গত শনিবার সকালে শুরু হয়েছে।
গফরগাঁও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে উপজেলার পৌরসভা সহ ১৫ টি ইউনিয়ন পরিষদে সুপারভাইজার ও গৃহগননাকারীগনদের ৪ দিনব্যাপী এই প্রশিক্ষন শুরু হয়।
শনিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৮নং গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল আলম খোকন এর সভাপতিত্বে প্রশিক্ষক সৈয়দা পাপিয়া সুলতানা , জেলা শুমারি সমন্বয়কারী, ময়মনসিংহ (ডিসিসি-৩) (গফরগাঁও, ভালুকা ও ত্রিশাল) মো: মুশফিকুর রহমান প্রশিক্ষণ প্রদান করেন।
প্রথম পর্যায়ে ৭ জন সুপারভাইজার ও ৪২ জন গননাকারী প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে সময় স্থানীয় বিভিন্ন স্থরের প্রশাসন ও জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
এছাড়াও আগমী ১৫ থেকে ২১ জুন গৃহ গননাকারীরা তথ্য গ্রহণের লক্ষ্যে বাড়ি বাড়ি যাবে উক্ত সময় সকল পর্যায়ের তথ্য প্রদান পূর্বক জনশুমারি ও গৃহগণনা -২০২২ সফল করার আহবান করেছেন।
এ সময় উক্ত প্রশিক্ষনে সার্বিক বিষয়ে খোঁজ খবর নিতে সরজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ, পুলিশ পরির্দশক (তদন্ত) মোঃ আনোয়ার হোসন প্রমুখ।