ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের পরিচয় মিলেছে

শেয়ার করুন :

ত্রিশাল থেকে স্টাফ রিপোর্টার।।
ময়মনসিংহের ত্রিশালে বাস-মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষের ঘটনায় নিহত দুইজনের পরিচয় মিলেছে।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বৃহস্পতিবার রাতে জানান, নিহতরা হলেন- জেলার ইশ্বরগঞ্চ উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত শফিকুর রহমানের মেয়ে আইরিন সুলতানা (৩০) এবং একই উপজেলার হারুয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল হেলিমের ছেলে আবু সিদ্দিক (৪৮)। তিনি আরো জানান, ঘাতক বাসটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবতর্ী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের বীররামপুর ভাটিপাড়া নামক স্থানে ত্রিশাল গামী যাত্রীবাহি শালবন পরিবহনের সাথে মুখোমুখী সংঘর্ষে মোটর সাইকেল আরোহী তারা দু’জন ঘটনাস্থলেই নিহত হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *