চুরি ও হারানো ১০ মোবাইল উদ্ধার করল গফরগাঁও থানা পুলিশ

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিভিন্ন সময় হারানো ও চুরি যাওয়া ১০ টি মোবাইল ফোনসেট উদ্ধার করেছে থানা পুলিশ।
২ জুন বৃহস্পতিবার গফরগাঁও থানার ভাপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে উদ্ধার করা এসব মোবাইল ফোনসেটগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন ওসি ফারুক আহম্মেদ।

পুলিশ জানায়, হারানো ও চুরি যাওয়া ফোনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির সাধারণ ডায়েরি সূত্রে এসব মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। গফরগাঁও থানায় হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারের কাজটি করেন পুলিশ কনস্টেবল আদনান আহম্মেদ।
তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ও আইএমই নম্বর অনুসন্ধান করে ১০টি এন্ড্রয়েড মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

গফরগাঁও থানায় থেকে হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন সুমন শেখ। তিনি বলেন, ৪ মাস আগে সদ্য কেনা মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। এরপর থানায় সাধারণ ডায়েরি করে থানায় মাঝে মাঝে খোঁজ নিতাম। আজ হারানো ফোনসেটটি হাতে পেলাম।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোনের সাধারণ ডায়েরীর সূত্র ধরে বিভিন্ন এলাকা থেকে তথ্য প্রযুক্তির ব্যবহার করে
১০ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে এসব মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *