ত্রিশালে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সাময়িক ভাবে বন্ধ ঘোষণা

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার,  ত্রিশাল থেকে।।
স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে সারাদেশে অনিবন্ধিত ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযানের অংশ হিসেবে ৩০ মে সোমবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে অভিযান পরিচালনা করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স কর্তপক্ষ। অভিযান পরিচানা করেন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মনোয়া সাদত, ডাঃ আব্দুল্লাহ আল নোমান, উপজেলা সেনিটারি ইন্সফেক্টর আবু বকর সিদ্দিক। এ সময় ত্রিশাল থানার এস.আই তানভীর তুষারসহ সঙ্গীয় ফোর্স অভিযানে সহায়তা করেন। অভিযানে বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *