আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় খিরুনদীর পাড় একটি গর্ত থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবতীর (২০) লাশের পরিচয় মিলেছে। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার বাল্লুকবেড় গ্রামের সোহেল মিয়ার মেয়ে গার্মেন্ট শ্রমিক তাহমিনা বেগম। এ ঘটনায় পুলিশ ২৯ মে রোববার বিকেলে নরসিংদী জেলার মাধবপুর থেকে ৪ দিন পর শাহ আলম দীপু (২৫) নামে এক গার্মেন্ট শ্রমিককে গ্রেফতার করেছে। দীপু একই উপজেলার হাবিবুর রহমানে ছেলে।
উল্লেখ্য, গত বুধবার (২৫ মে) বিকেলে এলাকার লোকজন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সালাম মার্কেটের অদূরে খিরুনদীর পাড়ে মৃত আব্দুল আউয়াল মাষ্টারের আকাশমনি বাগানের পশ্চিম পাশে একটি গর্তে অজ্ঞাত এক যুবতীর লাশ উপুর অবস্থায় পাড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সন্ধ্যায় মডেল থানা পুলিশ অজ্ঞাত ওই যুবতীর লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। লাশটির মুখে ও মাথায় আঘাতের চিহৃসহ তার মুখমন্ডল রক্তাক্ত অবস্থায় ছিলো।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, আজ্ঞাত লাশটি পরিচয় পাওয়া গেছে। তিনি একজন গার্মেন্ট শ্রমিক ছিলেন। এ ঘটনায় এক যুবককে গ্রেফতারের পর ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে।