স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ২৯ মে রোববার।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ভালুকা উপজেলা ও পৌর ছাত্রদল। রোববার (২৯ মে) সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের আহবায়ক লুতফর রহমান খান সানি ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান।
অপরদিকে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ভালুকা পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদুল হক খান মিয়াদের নেতৃত্বে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল দুটিতে উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেয়। মিছিল থেকে অবিলম্বে ছাত্রদলের উপর হামলাকারীদের বিচার দাবীতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।