গফরগাঁওয়ে শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ে মাসিক স্বাস্থ্যবিধি দিবসের আলোচনা সভা

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ২৮ মে।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাসিক স্বাস্থ্যবিধি দিবসের আলোচনা সভা ও রেলী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মে) দুপুরে গফরগাঁও উপজেলার শাঁখচূড়া
উচ্চ বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন শাঁখচূড়া উচ্চ বিদ্যালয় ও ব্র্যাক ওয়াশ কর্মসূচি।
শাঁখচূড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুস ছাত্তার চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পাঁচবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূইয়া, শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শাহ আকবর হোসাইনসহ ব্র্যাক ওয়াশের কর্মকর্তারা প্রমূখ। এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক -শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *