স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ২৮ মে শনিবার।।
জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক মনোনীত করায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ময়মনসিংহের ভালুকা উপজেলা যুবদলের একাংশ। শনিবার দুপুরে উপজেলা যুবদলের সেক্রেটারী রকিবুল হাসান খান রাসেলের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি ভালুকা সরকারী ডিগ্রি কলেজ থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাসস্ট্যান্ড হয়ে পূণরায় ভালুকা ডিগ্রি কলেজ গেইট সংক্ষিপ্ত আলোচনাসভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সেক্রেটারী রকিবুল হাসান খান রাসেল, শেখ মাসুদ আহম্মেদ, এসএম সাইদুল ইসলাম, কায়সার আহম্মেদ মুকুল, কামরুজ্জামান তুহিন, ভোটন মোল্লা, আতিকুল ইসলাম, আব্দুল কাইয়ূম, প্রদীপ তালুকদার, রাসেল মন্ডল, আল আমিন, জাহাঙ্গীর আলম ও সাজ্জাদ হোসেন প্রমূখ। পরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।