মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি, ২৫ মে বুধবার।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিভিন্ন সরকারি কার্যালয় পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এস, এ, এম রফিকুন্নবী।
বুধবার (২৫ মে) তিনি উপজেলার বিভিন্ন কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং কার্যক্রমের খোঁজ খবর নেন।
বুধবার উপজেলা প্রশাসন চত্বরে পৌঁছালে তাঁকে আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি।
এছাড়া তিনি সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, একজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ, “যার জমি নাই, ঘর নাই” প্রকল্পের আওতায় বালিখা ইউনিয়নের ‘ক’ শ্রেণির গৃহ ও ইউনিয়ন ভূমি কার্যালয় এবং তারাকান্দা ইউনিয়ন ভূমি কার্যালয় পরিদর্শন করেন।