গফরগাঁওয়ে পুলিশের অভিযানে ২ জন গ্রেফতার

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ২৪ মে মঙ্গলবার।।
ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশের অভিযানে পরোয়ানাভূক্তসহ দুই আসামী গ্রেফতার হয়েছে। ২৪ মে মঙ্গলবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়।

থানা পুলিশ জানায়, সোমবার রাতে অভিযান চালিয়ে পৌর এলাকার ষোলহাসিয়া থেকে পরোয়ানাভূক্ত আসামী সুরুজ আলী ও গফরগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় রতন মিয়াকে চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রাম থেকে গফরগাঁও থানা পুলিশ গ্রেফতার করে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, গ্রেফতারকৃত দুই আসামীকে মঙ্গলবার ময়মনসিংহ আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *