বঙ্গবন্ধুই নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়েছিলেন।

শেয়ার করুন :

ত্রিশাল থেকে স্টাফ রিপোর্টার, ২৪ মে মঙ্গলবার।।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন বঙ্গবন্ধুই নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়ে ছিলেন। তিনি বলেন আমরা জাতীয় পতাকা উড়িয়ে বলি আমরা জয় বাংলার মানুষ। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথর্ীদের উদ্দেশ্য করে বলেন আমি তোমাদের অভিনন্দন জানানই তোমরা যখন জয় বাংলা শ্লোগান তোমাদের কন্ঠে বার বার উচ্চারিত হয়। তিনি ২৪ মে মঙ্গলবার দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গাহি সাম্যের গান মঞ্চে নজরুলের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনে প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কৃষিবিদ ড.হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *